প্রকাশ : ২৭ মার্চ ২০২৬, ২০:৫৬
চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে মহান স্বাধীনতার গল্প, চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ঐতিহ্যবাহী চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে শনিবার (২৮ মার্চ ২০২৬) সকাল সাড়ে ৯টায় প্রেসক্লাব মিলনায়তনে (তৃতীয় তলায়) চিত্রাঙ্কন, আবৃত্তি, মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতার ছড়া, মুক্তিযুদ্ধের কবিতা ও গল্প বলা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
এদিন বিকেল ৩টায় এ প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী।
প্রতিযোগিতার বিষয় : ১. চিত্রাঙ্কন : 'ক' বিভাগ : শিশু শ্রেণি থেকে ৩য় শ্রেণি (জাতীয় পতাকা); 'খ' বিভাগ : চতুর্থ শ্রেণি থেকে ৬ষ্ঠ শ্রেণি (আমার দেখা স্বাধীনতা); 'গ' বিভাগ : ৭ম শ্রেণি থেকে ৯ম শ্রেণি (মহান মুক্তিযুদ্ধ)। ২. আবৃত্তি প্রতিযোগিতা : 'ক' বিভাগ : শিশু শ্রেণি থেকে ৩য় শ্রেণি (স্বাধীনতার যে কোনো ছড়া); 'খ' বিভাগ : চতুর্থ শ্রেণি থেকে ৬ষ্ঠ শ্রেণি (মুক্তিযুদ্ধের কবিতা); 'গ' বিভাগ : ৭ম শ্রেণি থেকে ৯ম শ্রেণি (মুক্তিযুদ্ধের কবিতা)। ৩. স্বাধীনতার গল্প বলা (২ মিনিট) : 'ক' বিভাগ : ৩য় শ্রেণি থেকে ৫ম শ্রেণি (নিজ পাঠ্য বই থেকে মুক্তিযুদ্ধ বিষয়ক গল্প)।
৪. 'খ' বিভাগ : ৬ষ্ঠ শ্রেণি থেকে ৮ম শ্রেণি (নিজ পাঠ্য বই থেকে মুক্তিযুদ্ধ বিষয়ক গল্প)।
চাঁদপুর প্রেসক্লাবের এ সুন্দর আয়োজনে সকল প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্যে অনুরোধ জানিয়েছেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফ।
এ বিষয়ে সার্বিক যোগাযোগ : এম আর ইসলাম বাবু, আহ্বায়ক, মোবাইল নম্বর : ০১৯৮১২৪০৪০৮।






