মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০০:৪৮

দখলযুক্ত ফুটপাত ও যানজটের শহর চাঁদপুর

প্রতিবেদন : সোহাঈদ খান জিয়া।
দখলযুক্ত ফুটপাত ও যানজটের শহর চাঁদপুর
ছবি : বাদল মজুমদার

চাঁদপুর শহরের যানজট শহরবাসীর নিত্যদিনের সঙ্গী। যানজট কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এক স্থানে নিয়ন্ত্রণ করা হলে অন্য স্থানে পুনরায় যানজট লেগে যায়। যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশ কাজ করলেও বেপরোয়া ও এলোপাতাড়ি অটোবাইক চালকদের নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এর ওপর সড়ক দখল করে আছে ভ্যান গাড়িসহ বিভিন্ন ধরনের ফুটপাতের ব্যবসায়ীরা। সব কিছু মিলিয়ে দখলযুক্ত ফুটপাত এবং যানজটের শহর চাঁদপুরকে বলা চলে।

যানজট ও ফুটপাত দখলমুক্ত করতে শনিবার (২১ ফেব্রুয়ারি ২০২৬) বিকেল ৫টার সময় চাঁদপুর শহরের বাইতুল আমিন মসজিদের সামনে থেকে শুরু করে রেলওয়ে হকার্স মার্কেটের শেষ মাথা পর্যন্ত অভিযান পরিচালনা করেন ট্রাফিক সার্জেন্ট আ. গাফফার। এ সময় ফুটপাত ও রাস্তার পাশ থেকে ভ্যানগাড়ি এবং ভাসমান হকারদের সরিয়ে ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করে দেয়া হয়।

এ দৃশ্য দেখে জনসাধারণ ট্রাফিক পুলিশকে ধন্যবাদ জানান। প্রতিদিন বাইতুল আমিন মসজিদের সম্মুখ হতে পূর্বদিকে রেলওয়ে হকার্স মার্কেটের শেষ মাথা পর্যন্ত এ রকম অভিযান চালালে অনেকটা দুর্ভোগ লাঘব হবে বলে মনে করছেন শহরবাসী। পাশাপাশি শহরের অন্যান্য গুরুত্বপূর্ণ মোড় ও স্থানে অভিযান চালানো জরুরি।

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়