বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬, ২১:০১

চাঁদপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভা

চাঁদপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভা
অনলাইন ডেস্ক

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন চাঁদপুর শহরের ষোলঘরস্থ 'বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়'-এর পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) বিকেল ৩টায় চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমুন নাহার।

সভাপতির বক্তব্যে নাজমুন নাহার বলেন, "চাঁদপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের উন্নয়নে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে। প্রতিষ্ঠানের নিয়মিত কার্যক্রম সুচারুভাবে পরিচালনার নির্দেশনা দিয়ে তিনি জানান, বিদ্যালয়ের জন্য ১৫ শতক জমি বরাদ্দের একটি প্রস্তাব ইতোমধ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। পাশাপাশি স্থানীয়ভাবেও জমি বরাদ্দের বিষয়টি বিবেচনায় রয়েছে।"

বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সমাজের অবিচ্ছেদ্য অংশ উল্লেখ করে তিনি আরও বলেন, "বিদ্যালয়ের জনবল সংকট দূর করতে বিধি মোতাবেক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। আশা করছি, সমাজকল্যাণ মন্ত্রণালয় দ্রুতই এর চূড়ান্ত অনুমোদন দেবে।"

সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির দাতা সদস্য ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, প্রতিষ্ঠাতা সদস্য ও চাঁদপুর সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ অধ্যাপক মো. ইসমাইল তপাদার কাঞ্চন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজমা বেগম, চাঁদপুর প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা সুমন চন্দ্র নন্দী, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সাইফুল ইসলাম, কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান, অভিভাবক সদস্য তাজুল ইসলাম মজুমদার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সদস্য সচিব প্রতিমা রানী ভৌমিক এবং সহকারী শিক্ষক মোহাম্মদ মোরশেদ আলম খানসহ কমিটির অন্য সদস্যবৃন্দ।

সভায় বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, জমি বরাদ্দ ও জনবল নিয়োগ অনুমোদনসহ সার্বিক পরিচালনা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়