প্রকাশ : ২৯ জুন ২০২১, ১৮:৪৩
চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ উদ্ভাবন অবদানে পুরস্কৃত হলেন

চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং আওতাধীন অধিদফতর বা সংস্থার সরকারি কাজের স্বীকৃতি হিসেবে উদ্ভাবন বিষয়ে অবদানের পুরস্কৃত হয়েছেন। মঙ্গলবার ১৯ জুন দুপুরে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে সচিবালয়ে এক বিশেষ অনুষ্ঠনে তাকে সনদপত্র, ক্রেস্ট ও একটি মোবাইল সেট তুলে দেয়া হয়।
|আরো খবর
- এসবি খালে জেলা পরিষদের বক্স কালভার্টের ভিত্তি প্রস্তর স্থাপন
- প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ দ্বিতীয় শ্রেণির গেজেটেড পদমর্যাদায় উন্নীত হওয়ায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)-এর অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন
- এখন পর্যন্ত চাঁদপুরে নির্বাচনের পরিবেশ ভালো রয়েছে এবং গণমাধ্যমে প্রকাশের মতো কোনো ঘটনা ঘটেনি : জেলা প্রশাসক
চাঁদপুরের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নেয়ার আগে অঞ্জনা খান মজলিশ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে দায়িত্ব পালন করেন। জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে আমাকে ইনোভেশনের (উদ্ভাবনের) জন্য পুরস্কার প্রদান করা হয়েছে।
জেলা প্রশাসক আরো বলেন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে কাজ করার সময় যাতে অনলাইনে তাদের এআরসি আপলোডের তথ্য জানতে পারেন, এই ইনোভেটিভ আইডিয়াটি আমি দেই এবং বাস্তবায়নে কাজ করি। সেটা বাস্তবায়ন হওয়ায় পুরস্কৃত হই।







