সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৫১

ফরিদগঞ্জে ইউপি চেয়ারম্যান এইচ এম হারুনুর রশীদ গ্রেপ্তার

ফরিদগঞ্জ ব্যুরো।।
ফরিদগঞ্জে ইউপি চেয়ারম্যান এইচ এম হারুনুর রশীদ গ্রেপ্তার

ফরিদগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে বালিথুবা পূর্ব ইউনিয়ন পরিষদের দুবারের নির্বাচিত চেয়ারম্যান ও চাঁদপুর জেলা কৃষকলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং বালিথুবা পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক এইচ এম হারুনুর রশিদ (৫০)কে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুরের ইচলী চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত ইউপি চেয়ারম্যান এইচ এম হারুনুর রশিদ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের শোশাইরচর গ্রামের হাজী বাড়ির মীর হোসেনের ছেলে। তিনি ওই ইউনিয়ন থেকে টানা দুবার নির্বাচিত ইউপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

একটি সূত্র জানায়, রোববার রাতে ইউপি চেয়ারম্যান এইচ এম হারুনুর রশীদের কার্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৮০তম জন্মদিন পালন করা হয় বলে এমন তথ্য পুলিশ জানতে পারে। এই সংবাদ পাওয়ার পর থানা পুলিশ তাকে হন্যে হয়ে খুঁজে। এক পর্যায়ে চাঁদপুর থেকে ফরিদগঞ্জে আসার পথে তিনি আটক হন।

পুলিশ সূত্রে জানা গেছে, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহর নির্দেশনায় পুলিশের একটি বিশেষ টিম গোপন সূত্রে খবর পেয়ে ইচলী চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। ফরিদগঞ্জ থানায় দায়ের হওয়া

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বেআইনি তৎপরতা ও নাশকতা প্রতিরোধে পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে অভিযান চালিয়ে বালিথুবা পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এইচ এম হারুনুর রশীদকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়