প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ২২:১৩
চাঁদপুরে জানাজা শেষে ঢাকা ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনায় চালকসহ ৪ জন নিহত, আহত ১

চাঁদপুরের সাবেক মহিলা কমিশনার লায়লা হাসান চৌধুরীর জানাজা শেষ করে ঢাকা ফেরার পথে মুন্সীগঞ্জের গজারিয়ায় বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) জানাজা শেষে ঢাকা ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে কমিশনারের খালা, খালু, মামী এবং তাদের প্রাইভেটকারের চালক রয়েছেন। এই ঘটনায় আরও দুজন গুরুতর আহত অবস্থায় উদ্ধার হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
|আরো খবর
চাঁদপুর শহরের জে. এম. সেনগুপ্ত রোডের চাঁদ বক্স পাটোয়ারীর স্বজনরা জানাজা শেষে নিজস্ব প্রাইভেটকারযোগে ঢাকার উদ্দেশে রওনা হন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানাধীন ভবেরচর এলাকা অতিক্রম করে প্রায় ২ কিলোমিটার সামনে হামদর্দ বিশ্ববিদ্যালয় সংলগ্ন স্থানে ইউটার্নে পৌঁছালে একটি দ্রুতগামী বাস প্রাইভেটকারটিকে সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায় এবং হতাহতের ঘটনা ঘটে।
দুর্ঘটনায় চালকসহ মোট চারজন মারা যান এবং দুজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়।
নিহতরা হলেন :
শামিমা আক্তার চম্পা (৬০); স্বামী লিটন (৭০), ব্যবসায়ী, বাসা : গেন্ডারিয়া, ঢাকা;
জানেমান বেগম বকুল (৬১) ও
প্রাইভেটকার চালক মো. সোহেল (৩৫), সাং: আইনুল হুদা, পার্বতীপুর, দিনাজপুর।
গুরুতর আহতরা হলেন :
চাঁদ বক্স পাটোয়ারীর কন্যা বেবি (৬২),
ভুক্তভোগীদের অপর এক খালা।
আহত দুজনকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ঘটনার খবর পেয়ে গজারিয়া ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা আহত ও নিহতদের উদ্ধার করে গজারিয়া থানায় নিয়ে আসে। পুলিশ দুর্ঘটনাকবলিত যানটি জিম্মায় নিয়েছে এবং আইনগত প্রক্রিয়া সম্পন্ন করছে।








