বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬, ১৭:০৭

চাঁদপুর জেনারেল হাসপাতালের সাবেক অফিস প্রধান সফিউল আলমের স্ত্রীর ইন্তেকাল

স্টাফ রিপোর্টার

চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সাবেক অফিস প্রধান, ছারছীনা শরীফের অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ চাঁদপুর শহর শাখার সহ-সভাপতি এবং উত্তর মেনাপুর বাইতুল আমান জামে মসজিদের সভাপতি মো. সফিউল আলমের সহধর্মিণী আর নেই।

বুধবার (৪ নভেম্বর ২০২৬) সকাল আটটায় চাঁদপুর শহরের ফরিদগঞ্জ বাইপাস (সাবেক বঙ্গবন্ধু) সড়কস্থ নিজ বাসভবনে ডায়াবেটিস ও শ্বাসকষ্টজনিত কারণে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্বামী, এক ছেলে ও এক মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

জানাজা ও দাফন

একই দিন বাদ আসর হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউনিয়নের উত্তর মেনাপুর গ্রামের বকাউল বাড়ি প্রাঙ্গণে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন জেলা জমইয়াতে হিযবুল্লাহর সভাপতি ও মরহুমার বেয়াই মাওলানা মো. সাইফুদ্দিন খন্দকার। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

পারিবারিক পরিচিতি

মরহুমার একমাত্র ছেলে মো. হেলাল উদ্দিন একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তিনি ছাত্র হিযবুল্লাহ চাঁদপুর জেলা শাখার সাবেক সভাপতি এবং মাওলানা মো. সাইফুদ্দিন খন্দকারের তৃতীয় জামাতা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়