শনিবার, ০৪ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ২২:০৭

কচুয়ায় অবৈধ ড্রেজারে বালু উত্তোলনের দায়ে ২০ হাজার টাকা জরিমানা

মো. নাছির উদ্দিন।।
কচুয়ায় অবৈধ ড্রেজারে বালু উত্তোলনের দায়ে ২০ হাজার টাকা জরিমানা

কচুয়া উপজেলায় কৃষিজমি নষ্ট করে অবৈধভাবে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করায় অভিযান চালিয়ে দু ড্রেজার মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বালু উত্তোলনে ব্যবহৃত পাইপ ভেঙে গুঁড়িয়ে দেয়া হয় এবং ভবিষ্যতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্যে সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করে দেয়া হয়।

শনিবার (৪ জুলাই ২০২৬) দুপুরে উপজেলার ভূইয়ারা ও মেঘদাইর গ্রামে পৃথক দুটি অভিযান পরিচালনা করেন কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ. আবু নাছির।

অভিযানে অবৈধভাবে ড্রেজার ব্যবহার করে ফসলি জমি থেকে বালু উত্তোলনের সত্যতা পাওয়ায় প্রচলিত আইনে ড্রেজার মালিক মোহাম্মদ ফিরোজ মিয়া ও বোরহান উদ্দিনকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত পাইপ ভেঙে ধ্বংস করা হয়। পাশাপাশি ভবিষ্যতে যেনো কেউ অবৈধভাবে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন না করে, সে বিষয়ে সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করা হয়।

অভিযান পরিচালনাকালে কচুয়া থানার এএসআই মো. আতিকুর রহমানসহ পুলিশের সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু নাছির বলেন, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধ ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। আইন অমান্য করে কেউ অবৈধভাবে বালু উত্তোলন করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

স্থানীয়দের মতে, কৃষিজমি রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকলে অবৈধ বালু উত্তোলন অনেকাংশে নিয়ন্ত্রণে আসবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়