সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ১৬:৫১

জাতীয় আইনগত সহায়তা দিবসে চাঁদপুরে নানা কর্মসূচি

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
জাতীয় আইনগত সহায়তা দিবসে চাঁদপুরে নানা কর্মসূচি

প্রতি বছরের ন্যায় মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) দেশের আপামর জনসাধারণকে সরকারি আইন সহায়তা কার্যক্রম সম্পর্কে সচেতন করার লক্ষ্যে চাঁদপুরেও 'জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬' উদযাপন করা হবে।

চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ এবং চাঁদপুর জেলা লিগ্যাল এইড কমিটি'র চেয়ারম্যান সামছুন্নাহার কর্তৃক আমন্ত্রণ জানানো এক কার্ড থেকে এ তথ্য জানা যায়। এতে লিখা হয়, দিবসটি উদযাপন উপলক্ষে চাঁদপুর জেলা লিগ্যাল এইড কমিটি কর্তৃক আয়োজিত সকল কার্যক্রমে আপনার উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করছি।

দিবসটি উদযাপনের কর্মসূচি হচ্ছে : সকাল ৮টা ১৫মিনিটে জেলা জজ আদালত প্রাঙ্গণে দিবসটির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন। সকাল সাড়ে ৮টায় জেলা জজ আদালত প্রাঙ্গণ, চাঁদপুর থেকে বর্ণাঢ্য র‍্যালি শুরু হবে। সকাল ৯ টায় জেলা আইনজীবী সমিতি ভবন, চাঁদপুর-এর সম্মেলন কক্ষে হবে আলোচনা সভা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়