রবিবার, ২৯ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ০৬:৫৩

লিগ্যাল এইডের মাধ্যমে সরকারি খরচে ২৩২২১৬ মামলা নিষ্পত্তি

চাঁদপুর কন্ঠ রিপোর্ট
লিগ্যাল এইডের মাধ্যমে সরকারি খরচে ২৩২২১৬ মামলা নিষ্পত্তি

জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) মাধ্যমে সরকারি খরচে ২০০৯ থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত ২ লাখ ৩২ হাজার ২১৬টি মামলা নিষ্পত্তি হয়েছে।

লিগ্যাল এইডের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, এ সময়ে অসচ্ছল বিচারপ্রার্থীদের ৫ লাখ ৫৫ হাজার ৯০৮টি মামলায় আইনি পরামর্শ সেবা দেওয়া হয়।

প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সংস্থার অধীনে সরকারি খরচে এই সময়ের মধ্যে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ২,৩২২টি মামলা, দেশের ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ২ লাখ ২৯ হাজার ৭৪টি মামলা এবং ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনি সহায়তা সেলের মাধ্যমে ৮২০টি মামলা নিষ্পত্তি করা হয়েছে।

দেশে আর্থিকভাবে অসচ্ছল, অসমর্থ বিচারপ্রার্থী জনগণকে আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে ‘আইনগত সহায়তা প্রদান আইনের’ অধীনে সরকারি খরচে এসব সেবা দেওয়া হয়।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থার কার্যক্রম পরিচালিত হয়। সূত্র : জাগো নিউজ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়