মঙ্গলবার, ০৭ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ২২:৫৫

চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আগুন

স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আগুন

চাঁদপুর পৌর ভূমি অফিসের পাশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি ২০২৬) রাত সাড়ে নয়টার সময় জেলা আওয়ামী লীগ কার্যালয়ের তৃতীয় তলায় আগুন এবং কালো ধোঁয়া দেখে প্রত্যক্ষদর্শীদের ভিড় জমে যায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে চাঁদপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধা ঘন্টার চেষ্টায় নিভাতে সক্ষম হয়।

অগ্নি নির্বাপক দলের একজন জানান, আওয়ামী লীগের পরিত্যক্ত এই ভবনের তৃতীয় তলায় টোকাইদের রেখে যাওয়া প্লাস্টিক ও কাগজপত্রে সম্ভবত বিড়ি-সিগারেট থেকে আগুন লাগার সূত্রপাত হয়। খবর পেয়ে অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণ করা হয়। এই আগুন আশেপাশের বিল্ডিংয়ে ছড়িয়ে পড়লে ক্ষয়ক্ষতির সম্ভাবনা ছিলো। এই ঘটনায় কেউ ক্ষয়ক্ষতি হয়নি।

জুলাই গণ-অভ্যুত্থানের সময় তৎকালীন আন্দোলনে থাকা

ছাত্র-জনতা চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর এবং অগ্নিসংযোগ করে। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে পরিত্যক্ত অবস্থায় কার্যালয়টি পড়ে আছে। এই সুযোগে অনেক ভবঘুরে টোকাই এখানে অবস্থান করে বলে জানা যায়। ধারণা করা হচ্ছে, পরিত্যক্ত জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আবার আগুন দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়