সোমবার, ১০ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৪৮

সরকারি খাল ভরাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০ হাজার টাকা জরিমানা

বিশেষ প্রতিনিধি
সরকারি খাল ভরাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০ হাজার টাকা জরিমানা

চাঁদপুর সদর উপজেলার খলিশাডুলি এলাকায় সরকারি খাল ভরাটের অভিযোগে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে অভিযান পরিচালনা করেছে। বুধবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিপরীত পাশে বালু ফেলে খাল ভরাটের অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান। তিনি বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ৬(ঙ) ধারা লঙ্ঘনের অভিযোগে নেয়ামত খান (৩০)কে ২০ হাজার টাকা জরিমানা করেন এবং তাৎক্ষণিকভাবে আদায় করেন। একই সঙ্গে খালের ভরাটকৃত অংশ পুনঃখননের নির্দেশ দেন তিনি।

অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া। এ সময় পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষায় চাঁদপুর সদর থানা পুলিশের একটি টিম অভিযানে সহায়তা করে।

পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান বলেন, পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়