সোমবার, ১৬ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ২৩:১৪

রাজারগাঁও ইউনিয়ন ছাত্রদলের আলোচনা সভা ও ইফতার মাহফিল

অনলাইন ডেস্ক
রাজারগাঁও ইউনিয়ন ছাত্রদলের আলোচনা সভা ও ইফতার মাহফিল

হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ মার্চ ২০২৬) রাজারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে

ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. ইউনুস খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. হারিছ আহমেদ খানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি, ইউপি চেয়ারম্যান মো. মফিজুর রহমান। বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. কামরুজ্জামান নেছার।

উপস্থিত ছিলেন রাজারগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মো. শাহাআলম, মোহাম্মদ আলী জিন্নাহ, বিএনপি নেতা অধ্যাপক মো. হানজালা শাহীন, মো. আরিফ খান, ঢাকা দক্ষিণ মহানগর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মো. রাসেল পাটওয়ারী, ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. বাসার আহমেদ প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আবু বকর ছিদ্দিক।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়