প্রকাশ : ০৫ মে ২০২৬, ১৪:৩৩
আখাউড়ায় বীরশ্রেষ্ঠের সমাধিস্থলে চাঁদপুর রোটারী ক্লাবের প্রতিনিধি দল

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার দরৈন গ্রামে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামালের সমাধিস্থল দেখতে গিয়েছেন চাঁদপুর রোটারী ক্লাবের একদল প্রতিনিধি। মঙ্গলবার (৫ মে ২০২৬) দুপুরে রোটারিয়ান বীর মুক্তিযোদ্ধা মহসীন পাঠান ও রোটারিয়ান পিপি মোস্তাক আহমেদের নেতৃত্বে এ প্রতিনিধি দল সেখানে যান। সেখানে তাঁরা
বীরশ্রেষ্ঠের কবর জিয়ারত করেন, সমাধিসৌধ এবং তাঁর শহীদ হওয়ার স্থান পরিদর্শন করেন। কবর জিয়ারতশেষে মোনাজাত করেন মাওলানা মোস্তফা ফরিদী।
প্রতিনিধি দলে ছিলেন : চাঁদপুর রোটারী ক্লাবের সাবেক সভাপতিবৃন্দ যথাক্রমে রোটা. তমাল কুমার ঘোষ, রোটা. অধ্যাপক মো. জাকির হোসেন, রোটা. ডা. এমজি ফারুক ভূঁইয়া, রোটা. কাজী শাহাদাত, রোটা. নাসির খান, রোটা. শেখ মঞ্জুরুল কাদের সোহেল, রোটা. শাহেদুল হক মোর্শেদ, বর্তমান সেক্রেটারী রোটা. নাজিমুল ইসলাম এমিল, সহ-সভাপতি রোটা. মাহবুবুর রহমান সুমন ও রোটা. গোপাল চন্দ্র সাহা, আগামী রোটারী বর্ষের সেক্রেটারী রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক রোটা. সাব্বির আজম, ক্লাবের সদস্য যথাক্রমে রোটা. সাইফুল ইসলাম রনি, রোটা. গাজী মো. মোহসেন কাদের মিশু, রোটা. আল আমিন, রোটা. দেলোয়ার হোসেন সুমন ও রোটা, রেজাউল ইসলাম রকি, রোটার্যাক্টর বেবিন্টন দাস কিরণ প্রমুখ।
( বিস্তারিত আসছে)








