প্রকাশ : ০২ আগস্ট ২০২৬, ১২:৫৩
হাইমচরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পাল

‘জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান : টেকসই উদ্যোগ করি বেগবান’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে হাইমচরে যথাযোগ্য মর্যাদায় ‘বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬’ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার (১ আগস্ট ২০২৬) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মাহমুদুন নবী মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা শিশুর পুষ্টি নিশ্চিতকরণে মায়ের দুধের কোনো বিকল্প নেই বলে জোরালো মন্তব্য করেন।
ডা. মাহমুদুন নবী মাসুম তাঁর বক্তব্যে বলেন, শিশুর শারীরিক ও মানসিক বিকাশে জন্মের পর থেকে প্রথম ছয় মাস শুধু মায়ের বুকের দুধ এবং দু বছর বয়স পর্যন্ত মায়ের দুধের পাশাপাশি পরিপূরক খাবার খাওয়ানো অত্যন্ত জরুরি। মাতৃদুগ্ধ পানের সুফল সম্পর্কে সমাজে সচেতনতা বৃদ্ধি করা গেলে শিশু মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব।
অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।







