সোমবার, ১৬ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ০৭ আগস্ট ২০২১, ০০:০০

অসম ডিঙি
অনলাইন ডেস্ক

লৌহ শেকল ভাঙবো মোরা

অত্যাচার আর সইবো না,

রুখবো এবার শক্ত হাতে

অসম ডিঙি বইবো না।

ছিনিয়ে নেবো বিজয় মোরা

অনীহা আর লইবো না,

তুলবো ওদের গায়ের বাকল

বন্দি খাঁচায় রইবো না।

উঁচিয়ে নেবো আওয়াজ মোরা

নম্র বটে হইবো না,

গুঁড়িয়ে দেবো গণ্ডি যতো

অভিপ্রায় আর কইবো না।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়