প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ১০:২৫
ভালোবাসার খোলা চিঠি

আলহামদুলিল্লাহ! ১৩ নভেম্বর ২০২৬ আমাদের ভালোবাসার ১২টি বছর পূর্ণ হলো।
দেখতে দেখতে একসঙ্গে পথচলার ১২টি বছর পেরিয়ে গেল। এই দীর্ঘ পথচলায় কত হাসি, কত আনন্দ, কত অভিমান, কত মান-অভিমান আর কত স্মৃতি জমে আছে আমাদের জীবনে।
জীবনের সব সময় হয়তো তোমাকে তোমার মনের মতো করে সময় দিতে পারিনি। কখনো কাজের ব্যস্ততা, কখনো প্রবাসের দূরত্ব, কখনো বাস্তবতার কঠিন পরিস্থিতি আমাদের মাঝে দেয়াল হয়ে দাঁড়িয়েছে। তবুও বিশ্বাস করো, দূরত্ব কখনো আমার হৃদয়ে তোমার জায়গাটুকু কমাতে পারেনি।
তুমি শুধু আমার স্ত্রী নও, তুমি আমার জীবনের সবচেয়ে আপন মানুষ, আমার সুখ-দুঃখের সঙ্গী, আমার সন্তানের মা এবং আমার ছোট্ট পৃথিবীর সবচেয়ে সুন্দর অংশ।
হয়তো সব সময় মুখে বলা হয় না, কিন্তু তোমাকে আমি অনেক ভালোবাসি। তোমার ছোট ছোট অভিমান, রাগ ও আবদার—সবকিছুই আমার কাছে ভীষণ মূল্যবান।
একটাই চাওয়া, জীবনের বাকি পথটুকুও যেন তোমার হাত ধরে কাটাতে পারি। সুখে-দুঃখে, হাসি-কান্নায় এভাবেই যেন একে অপরের পাশে থাকতে পারি।
শুভ ১২তম বিবাহবার্ষিকী, আমার প্রিয়তমা।
আল্লাহ আমাদের ভালোবাসা, বিশ্বাস ও বন্ধন অটুট রাখুন। আমাদের পরিবারকে সুখ, শান্তি ও বরকতে ভরিয়ে দিন। আমিন।
আমাদের সন্তানদের এবং আমাদের মহান আল্লাহ যেন নামাজি, ঈমানদার, সুশিক্ষিত ও আত্মমর্যাদাশীল মানুষ হিসেবে কবুল করেন। আমাদের সবাইকে সুস্থতা ও নেক হায়াত দান করেন। আমিন।
ভালোবাসি তোমাকে, আজ, আগামীকাল এবং জীবনের শেষ দিন পর্যন্ত।ইতি, তোমার প্রিয়তম।








