প্রকাশ : ০৮ মে ২০২৬, ১৯:৪৮
পহেলা বৈশাখ

বছর ঘুরে আবার এলো
পহেলা বৈশাখ
সংস্কৃতি ও ঐতিহ্যে ঘেরা
বাংলা মোদের প্রাণের আশ্বাস
গ্রামীন জীবন, লোক সঙ্গীত, মাছ-ভাতের খেলা
উৎসব আর আনন্দ উল্লাসে
বাংলাই সেরা
নতুন বছর, নতুন আসা
অপরূপ এক বাংলা
এই বাংলাকে সম্মান জানাই মোরা
পিঠা-পুলির আমেজ চলে
পোশাক-আশাক মনের কথা বলে
ভাষায় ভাষায় বৈচিত্রে ভরা
বৈশাখ থেকে চৈত্রের মেলা
হাসি আনন্দে ভরে উঠে
শহর-গ্রাম সারাবেলা
দেশটা যেমন বহুরূপী,
বহু পেশায় মাখামাখি
কৃষক, শ্রমিক, ছাত্র
সবার বুকেই স্বপ্ন রাখি
বাংলার নদী, ধান আর খাল
শহর জুড়ে উঁচু-নিচু স্বপ্নের জাল
পালতোলা নৌকা ভাসে নদীর বুকে
নীল আকাশ বাংলাকে ঢেকে রাখে
নতুন সূর্য উঠুক আজ,
মুছে যাক সকল গ্লানি
বৈশাখে জেগে উঠুক
শান্তির বানী
নতুন বছরের নতুন আসা
হোক সবার স্বপ্ন
সবাইকে জানাই
শুভ নববর্ষ







