রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৫৪

অজ্ঞাত রোগে আক্রান্ত সড়কের পাশে থাকা গাছ

শুকিয়ে যাওয়া গাছ ভেঙ্গে পড়ে দুর্ঘটনার আশঙ্কা

কৃষিকণ্ঠ প্রতিবেদক
অজ্ঞাত রোগে আক্রান্ত সড়কের পাশে থাকা গাছ

চাঁদপুর জেলার বিভিন্ন সড়কের পাশে থাকা গাছগুলো অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে পড়ছে। একসময় পথচারীদের ছায়া দেওয়া ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এসব গাছ। এখন ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে । যা জননিরাপত্তার জন্যেও হুমকি হয়ে দাঁড়িয়েছে। এ সময় কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা থাকে। যে কোনো সময় এই শুকনা গাছের ডাল বা গাছ পড়ে পথচারীরা দুর্ঘটনার কবলিত হতে পারে বলে সচেতন মহল জানিয়েছেন।

সরেজমিনে বিভিন্ন এলাকায় দেখা যায়, হাজীগঞ্জ-চাঁদপুর, ফরিদগঞ্জ-রামগঞ্জ সড়কসহ উপজেলার বিভিন্ন আঞ্চলিক সড়কের পাশে বহু পুরোনো গাছের ডালপালা শুকিয়ে গেছে এবং অনেক গাছের কাণ্ডে পচন ধরেছে। স্থানীয়রা জানান, কিছুদিন আগেও এসব গাছ সবুজে ভরা ছিলো, কিন্তু হঠাৎ করেই গাছগুলো দুর্বল হয়ে পড়ছে।

এদিকে, শুকিয়ে যাওয়া এসব গাছ যে কোনো সময় ভেঙ্গে পড়ে দুর্ঘটনার আশঙ্কা তৈরি করছে। স্থানীয় পথচারী রবিউল বারী ও যানবাহন চালক মোস্তফা কামাল জানান, ঝড়-বৃষ্টির সময় এই ঝুঁকি আরও বেড়ে যায়। তাই দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোবারক হোসেন জানান, অজ্ঞাত রোগ গাছের অভ্যন্তরীণ টিস্যু নষ্ট করে দেয়। ফলে পানি ও পুষ্টি পরিবহন বাধাগ্রস্ত হয়। এতে গাছ ধীরে ধীরে শুকিয়ে মারা যায়। রাস্তা সম্প্রসারণের সময় শিকড় ক্ষতিগ্রস্ত হওয়া, মাটির গুণগত মানের অবনতি এবং নিয়মিত পরিচর্যার অভাব এ রোগের অন্যতম কারণ।

চাঁদপুর জেলা বনবিভাগের কর্মকর্তা মো. তাজুল ইসলাম জানান, আক্রান্ত গাছগুলো শনাক্ত করে তালিকা প্রস্তুত করা হচ্ছে। ঝুঁকিপূর্ণ গাছ অপসারণের পাশাপাশি সরকার সড়কের পাশে নতুন করে গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে। পরিকল্পিতভাবে বৃক্ষরোপণের মাধ্যমে হারিয়ে যাওয়া সবুজ ফিরিয়ে আনার চেষ্টা চলছে। পরিবেশ রক্ষায় গাছের গুরুত্ব অপরিসীম। তাই অজ্ঞাত রোগে আক্রান্ত গাছ রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং সমন্বিতভাবে সবুজায়ন কার্যক্রম বাস্তবায়ন এখন সময়ের দাবি। সরকার সে লক্ষ্যেই কাজ করছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়