মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ১৪:৫৩

শ্রীনগরে আলেমন নেছা প্রিপারেটরি অ্যান্ড হাই স্কুলে এসএসসি পরীক্ষায় শতভাগ সাফল্য

আব্দুল মান্নান সিদ্দিকী।।
শ্রীনগরে আলেমন নেছা প্রিপারেটরি অ্যান্ড হাই স্কুলে এসএসসি পরীক্ষায় শতভাগ সাফল্য

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার উত্তর কামারগাঁওয়ে অবস্থিত ঐতিহ্যবাহী আলেমন নেছা প্রিপারেটরি অ্যান্ড হাই স্কুল থেকে ২০২৬ সালের ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। সোমবার (১০ আগস্ট ২০২৬) ফল প্রকাশের পর এ সাফল্য নিশ্চিত হয়।

পরীক্ষার ফলাফল প্রকাশের পরপরই বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উৎসবমুখর ও আনন্দময় পরিবেশের সৃষ্টি হয়। এ সময় একে অপরকে জড়িয়ে ধরে আনন্দে মেতে ওঠেন শিক্ষার্থীরা।

পরীক্ষায় এমন চমৎকার ও শতভাগ সাফল্যের জন্য শিক্ষক, অভিভাবক ও পরীক্ষার্থীরা মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়