সোমবার, ১৬ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ২২:০৯

শাহরাস্তিতে সিরাজ উদ্দিন মহিলা মাদ্রাসার বাজিমাত

মো. মঈনুল ইসলাম কাজল
শাহরাস্তিতে সিরাজ উদ্দিন মহিলা মাদ্রাসার বাজিমাত

এবারের দাখিল ও এসএসসি পরীক্ষার ফলাফলে শাহরাস্তি উপজেলায় বিপর্যয় হলেও বাজিমাত করেছে উপজেলার আলহাজ্ব সিরাজ উদ্দিন চৌধুরী মহিলা মাদ্রাসার মেয়েরা। বিগত বছরগুলোর ধারাবাহিকতা বজায় রেখে এবারের ফলাফলেও শতভাগ অর্জনসহ জিপিএ-৫ পেয়েছে ৮ জন। উপজেলার ২১টি মাদ্রাসা থেকে ৭১৯ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে ৫০৩ জন উত্তীর্ণ হয়। উপজেলায় পাসের হার ৬৯.৯৬। মোট জিপিএ-৫ পেয়েছে ১২ জন শিক্ষার্থী। এদের মধ্যে সিরাজ উদ্দিন মহিলা মাদ্রাসার ৮ জন শিক্ষার্থী। শাহরাস্তির ঐতিহ্যবাহী ভোলদিঘী কামিল মাদরাসার ফলাফল বিপর্যয় ঘটেছে । অত্র প্রতিষ্ঠান থেকে ৬২ জন শিক্ষার্থী অংশ নিয়ে ৩৯ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৬২.৯০ ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়