মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ১৮:৫৩

মতলব পৌরসভার ৬৪ কোটি ৩১ লাখ টাকার বাজেট ঘোষণা

রেদওয়ান আহমেদ জাকির
মতলব পৌরসভার ৬৪ কোটি ৩১ লাখ টাকার বাজেট ঘোষণা
মতলব পৌরসভার বাজেট ঘোষণা করছেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম ইশমাম।

মতলব পৌরসভার ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্যে ৬৪ কোটি ৩১ লাখ ৮১ হাজার ৮৫৭ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে|

মঙ্গলবার (৭ জুলাই ২০২৬) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এ বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম ইশমাম।

পৌর প্রশাসক জানান, প্রস্তাবিত বাজেটে মোট আয় ধরা হয়েছে ৬৪ কোটি ৩১ লাখ ৮১ হাজার ৮৫৭ টাকা। এর মধ্যে রাজস্ব খাতে আয় ৭ কোটি ৫২ লাখ ৮১ হাজার ৮৫৭ টাকা, উন্নয়ন খাতে আয় ৫৬ কোটি ৫৭ লাখ টাকা এবং প্রারম্ভিক স্থিতি ১ কোটি ৭লাখ ৮১ হাজার ৮৫৭ টাকা ধরা হয়েছে|

বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ৬৪ কোটি ২৪ লাখ টাকা। ২০২৬-২০২৭ অর্থ বছরে পৌরসভার এ বাজেটে ৭ লাখ ৮১ হাজার ৮৫৭ টাকা উদ্বৃত্ত ধরা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কে এম ইশমাম বলেন, আমার দায়িত্বগ্রহণের পর থেকে নাগরিক সেবার মানোন্নয়ন, সড়ক-ড্রেনেজ উন্নয়ন, পানি সরবরাহ সম্প্রসারণ, স্ট্রিট লাইট সচল রাখার কাজ চলছে|

তিনি বলেন, নাগরিকদের সহযোগিতায় মতলব পৌরসভাকে একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য 'শহর হিসেবে গড়ে তুলতে' একটি বর্জ্য ব্যবস্থাপনা (ডাম্পিং স্টেশন) এখন দরকার, যা সরকার স্থাপনের উদ্যোগ নিয়েছে।

অনুষ্ঠানে পৌর নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, সহকারী প্রকৌশলী ফেরদৌস আহমেদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল, উপজেলা জামায়াতের আমীর আবদুর রশিদ পাটোয়ারী, পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার, উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাহিদুল ইসলাম কিরন, মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতির সভাপতি (ভারপ্রাপ্ত) মজিবুর রহমান সরকার, সাংবাদিক ইদ্রিছ খান, ফজলে রাব্বী ইয়ামিন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিরাজ মাহমুদ জিশান প্রমুখ।

প্রসঙ্গত, ২০২৫-২০২৬ অর্থ বছরে ৪৮ কোটি ৬ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছিলো। এবারের বাজেট গতবারের চেয়ে ১৮কোটি ২৫লাখ ৮১হাজার ৮৫৭ টাকা বেশি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়