মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ০১ নভেম্বর ২০২১, ১২:১৫

মতলবে গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ড, ৭ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি

রেদওয়ান আহমেদ জাকির
মতলবে গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ড, ৭ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি

মতলব পৌরসভা সংলগ্ন এম.আর এন্টারপ্রাইজের গোডাউনে অগ্নিকান্ডে ৭ লক্ষাধিক টাকা ক্ষয়-ক্ষতি হয়েছে। ১ নভেম্বর সোমবার ভোরে ঐ গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। জানা যায়, এম.আর এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী মোঃ মাসুদুর রহমান দীর্ঘদিন যাবৎ এখানে প্রাণ কোম্পানীর বিভিন্ন মালামাল রেখে ব্যবসা করে আসছেন। ঘটনার দিন রাতে প্রতিদিনে মতো মাসুদুর রহমান মালামাল গুছিয়ে রেখে যান। ভোরে বাড়ির মালিক গোডাউনে ধোঁয়া দেখে মাসুদকে খবর দেয়। পরবর্তীতে ফায়ার ষ্ট্রেশনে খবর দিলে দ্রুত একটি টীম ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। গোডাউনে থাকা সমস্ত মালামাল আগুনে পুড়ে গেছে বলে মাসুদুর রহমান জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদ হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়