বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬, ১৬:৪৫

শ্রীমঙ্গলে বিরল প্রজাতির আমেরিকান ‘ইস্টার্ন কিং স্নেক’ উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি।।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অত্যন্ত বিরল প্রজাতির একটি নির্বিষ আমেরিকান ‘ইস্টার্ন কিং স্নেক’ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

বুধবার (২৬ আগস্ট ২০২৬) বিকেলে শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের কুঞ্জবন এলাকায় অচেনা এই সাপটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। অহেতুক আতঙ্কে তারা সাপটিকে মারতে উদ্ধত হলে স্থানীয় শিক্ষক ড. একরামুল কবির বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে যোগাযোগ করেন। খবর পেয়ে প্রতিষ্ঠানটির পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। পরবর্তীতে উদ্ধার করা সাপটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্বপন দেব সজল জানান, এটি মূলত একটি বাচ্চা সাপ এবং বাংলাদেশে এই প্রজাতির সাপ তারা প্রথমবার উদ্ধার করেছেন। সাপের প্রজাতি নিশ্চিত করতে ছবি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. কামরুল হাসানের কাছে পাঠানো হয়েছে।

উদ্ধার হওয়া সাপের বিবরণ ও তথ্য : প্রজাতি ও বৈজ্ঞানিক নাম : ইস্টার্ন কিং স্নেক (Lampropeltis getula), যা মূলত উত্তর আমেরিকার দেশীয় সাপ। শারীরিক গঠন : কালো বা গাঢ় বাদামি রঙের শরীরে শিকল বা জালের মতো সাদা কিংবা হলদে দাগ থাকে। পূর্ণবয়স্ক অবস্থায় এরা সাধারণত ৩ থেকে ৭ ফুট পর্যন্ত লম্বা হয়।আবাসস্থল ও স্বভাব : বন, খোলা মাঠ, জলাভূমি এবং নদীর তীরবর্তী এলাকায় এদের বিচরণ বেশি। এটি মূলত দিবাচর প্রাণী। খাদ্যাভ্যাস : এরা ছোট ইঁদুর, টিকটিকি, পাখির ডিম এবং অন্য প্রজাতিসহ বিভিন্ন বিষধর সাপ খাদ্য হিসেবে গ্রহণ করে।বিশেষ প্রতিরোধ ক্ষমতা : র‍্যাটলস্নেক বা কপারহেডের মতো মারাত্মক বিষধর সাপের কামড়েও এদের কোনো ক্ষতি হয় না।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়