প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ১৪:৩৪
নিখোঁজের একমাস পরেও সন্ধান মিলেনি রামগঞ্জের রাসেলের

বাড়ির পাশের দোকানের সামনে থেকে নিখোঁজ হওয়ার এক মাস পরেও সন্ধান মিলেনি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ভোলাকোট গ্রামের রাসেল (৩২) নামের এক হতভাগ্য যুবকের। পুত্রশোকে তার মা ফাতেমা বেগম এখন শয্যাশায়ী। এ ব্যাপারে রাসেলের বড় ভাই মো. ফারুক হোসেন ২৫ জুন ২০২৬ তারিখে রামগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
|আরো খবর
এ ব্যাপারে রামগঞ্জ থানার এসআই আব্দুস শাকুর জানান, রাসেলকে খোঁজার জন্য আমরা বিভিন্ন জায়গায় বেতারে ম্যাসেজ পাঠিয়েছি, ফেসবুকে পোস্ট করা হয়েছে। তদন্ত অব্যাহত রয়েছে।








