প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ১৮:২৭
চা শ্রমিকদের মাঝে অজগর আতঙ্ক

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাগানে চা পাতা সংগ্রহ করতে গিয়ে বাগানের ভেতর অজগর সাপ দেখে আতঙ্কিত হয়ে পড়েন চা শ্রমিকরা। পরে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন অজগর সাপটি উদ্ধার করে বনবিভাগ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে।
|আরো খবর
বৃহস্পতিবার (৯ জুলাই ২০২৬) বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট সংলগ্ন ভুরভুরিয়া চা বাগানের ৯ নাম্বার সেক্টরে নারী শ্রমিকরা হঠাৎ একটি অজগর সাপ দেখতে পান। সাপ দেখে আতঙ্কিত চা শ্রমিকরা পাতা তোলা বন্ধ করে দেন। পরে তারা বিষয়টি বাগান ব্যবস্থাপক সিদ্দিকুর রহমানকে জানায়।
সিদ্দিকুর রহমানের মাধ্যমে খবর পেয়ে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ বাগান থেকে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে বন বিভাগ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।








