বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ১৫:৪১

এআই দিয়ে এমপির ভুয়া ছবি প্রকাশ করায় রামগঞ্জে বিএনপির প্রতিবাদ সভা

লক্ষীপুর (রামগঞ্জ) প্রতিনিধি
এআই দিয়ে এমপির ভুয়া ছবি প্রকাশ করায় রামগঞ্জে বিএনপির প্রতিবাদ সভা

লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের এমপি শাহাদাত হোসেন সেলিমের বিরুদ্ধে এআই প্রযুক্তি দিয়ে ভুয়া ছবি তৈরি করে অপপ্রচার ছড়ানোর প্রতিবাদে রামগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার (৯ জুলাই ২০২৬) সকাল ১১ টায় এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণশেষে রামগঞ্জ পৌরসভা গেটে এক প্রতিবাদ সভা করে।

উপজেলা বিএনপির সভাপতি মোজাম্মেল হক মজুর সভাপতিত্বে এ প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন রামগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জি এস মনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টু, আবুল বাশার সতু,পৌর বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন পলাশ, উপজেলা যুবদল আহ্বায়ক কবির হোসেন কানন, সদস্য সচিব আব্দুস সাত্তার মজুমদার, যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান রিপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ দুলাল হোসেন দুলাল, সদস্য সচিব এমরান হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি জহির রায়হান বাবু, সদস্য সচিব রাকিব হাসান প্রমুখ নেতৃবৃন্দ।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ফ্যাসিস্টের দোসররা বিদেশে বসে ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমরা আর সহ্য করবো না। এখন থেকে যেখানেই ফ্যাসিস্ট দেখা যাবে, সেখানেই প্রতিহত করা হবে। ১৭ বছর যাবত তারা জনগণের

জানমাল নিয়ে ছিনিমিনি খেলেছে, আর তা হতে দেওয়া হবে না।

উল্লেখ্য যে, গত ক'দিন যাবত একটি কুচক্রী মহল এআই দিয়ে সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিমের মদ পান করার দৃশ্যের একটি ভুয়া ছবি তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।তারই প্রতিবাদে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন এ প্রতিবাদ সভা করে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়