মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৬ জুন ২০২৬, ১০:৫১

মালদ্বীপে মারা গেলেন হাজীগঞ্জের আবির

কামরুজ্জামান টুটুল
মালদ্বীপে মারা গেলেন হাজীগঞ্জের আবির

৮ মাস আগে জীবিকার তাদিগে ৪ লাখ টাকা ব্যয় করে মালদ্বীপে যান আবির হোসেন নয়ন (২২)। গত রোববার (১৫ জুন ২০২৬) দুপুরে মালদ্বীপের একটি হাসপাতালে মারা যান। তিনি হাজীগঞ্জের বাকিলা ইউনিয়নের ছয়ছিলা গ্রামের বর্ধন বাড়ির মফিজুল ইসলামের বড়ো ছেলে।

মরহুমের পারিবারিক সূত্রে জানা যায়, আবিরের বাবা মফিজুল ইসলাম পেশায় অটোরিক্সা মেকানিক। ৪ লাখ টাকা ব্যয়ে ওয়েল্ডিং মেকানিক হিসেবে আবিরকে সেখানে পাঠানো হয়। সম্প্রতি তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি মারা যাস। ঐ পরিবারের তিন সন্তানের মধ্যে আবির সবার বড়।

আবিরের বাবা মফিজুল ইসলাম জানান, মালদ্বীপে যাবার পরে সে কিডনি ও লিভার রোগে আক্রান্ত হয়। পরে হাসাপাতালে চিকিৎসা নিতে ভর্তি হয়। সেখান থেকে চিকিৎসকের সাথে আমার কথা হলে চিকিৎসক টিম আমাকে জানান, ছেলেকে চিকিৎসা করতে হলে আমেরিকাতে নিতে হবে। এটা তো আমার দ্বারা কোনো কালেই সম্ভব নয়।

পরে সর্বশেষ গত ৫ দিন আগে ঐ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার (১৫ জুন ২০২৬) দুপুর ১ টার দিকে মারা যায় ছেলে। ছেলের লাশ দেশে আনতে কাগজপত্র পাঠানো হয়েছে।

বাকিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিলন জানান, এতো অল্প বয়সে নয়ন চলে যাবে আমরা ভাবতে পারি না। তার মরদেহ দেশে আনতে তার পরিবারকে পরিষদের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতা করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়