শুক্রবার, ১২ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১২ জুন ২০২৬, ১০:৪১

ম্যারাডোনা থেকে মেসি—আর্জেন্টিনার নান্দনিক ফুটবলে মুগ্ধ আমি

-------মারজুক মুঈদ ঐশ্বর্য

আব্দুল্লাহ আল মামুন
ম্যারাডোনা থেকে মেসি—আর্জেন্টিনার নান্দনিক ফুটবলে মুগ্ধ আমি

চাঁদপুর জেলার তরুণ সমাজকে মাদক, কিশোর গ্যাং ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন মোশারফ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও জেলা কোয়াবের অন্যতম সদস্য, তারুণ্যের অহংকার মারজুক মুঈদ ঐশ্বর্য।

তিনি বলেন, “আর্জেন্টিনার লিওনেল মেসি আমার সবচেয়ে পছন্দের খেলোয়াড়। ছোটবেলা থেকেই আমি আর্জেন্টিনা দলের একনিষ্ঠ সমর্থক। কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা, গ্যাব্রিয়েল বাতিস্তুতা, হুয়ান রোমান রিকুয়েলমে, হাভিয়ের জেনেত্তি, সের্হিও আগুয়েরো, আনহেল দি মারিয়া, হুলিয়ান আলভারেজ এবং বর্তমান অধিনায়ক লিওনেল মেসির অসাধারণ নৈপুণ্য আর্জেন্টিনাকে বিশ্ব ফুটবলে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে।”

তিনি আরও বলেন, “আর্জেন্টিনা বর্তমানে বিশ্বের অন্যতম সেরা দল এবং গত বিশ্বকাপের চ্যাম্পিয়ন। আমি বিশ্বাস করি, তাদের নান্দনিক ও আক্রমণাত্মক ফুটবল আবারও বিশ্বকাপের মঞ্চে কোটি কোটি দর্শককে মুগ্ধ করবে। ফুটবল শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি তরুণদের শৃঙ্খলাবোধ, নেতৃত্ব ও সামাজিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”

মারজুক মুঈদ ঐশ্বর্য বলেন, “চাঁদপুরবাসী খেলাধুলা বিশেষ করে ফুটবলকে অত্যন্ত ভালোবাসে। তরুণদের খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তুলতে মোশারফ ফাউন্ডেশন বিভিন্ন ক্রীড়া কার্যক্রম পরিচালনা করছে। আমরা বিশ্বাস করি, খেলাধুলার মাধ্যমে একটি সুস্থ, মাদকমুক্ত ও আদর্শ সমাজ গড়ে তোলা সম্ভব।”

তিনি বলেন, “চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার মেয়র প্রার্থী আলহাজ্ব মোশারফ হোসাইন আমার পিতা। তিনি সবসময় খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দেন। তিনি নির্বাচিত হলে শিক্ষা কার্যক্রমের পাশাপাশি খেলাধুলার উন্নয়নে ব্যাপক উদ্যোগ গ্রহণ করবেন, যা চাঁদপুরকে দেশ-বিদেশে আরও পরিচিত করে তুলবে।”

তিনি আরও বলেন, “আমি নিজেও একজন ক্রীড়াপ্রেমী মানুষ। মোশারফ ফাউন্ডেশনের মাধ্যমে খেলাধুলাকে জনপ্রিয় করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। চাঁদপুর জেলাকে একটি সুন্দর, নিরাপদ ও তরুণবান্ধব জেলা হিসেবে গড়ে তুলতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।”

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়