প্রকাশ : ২৫ মে ২০২৬, ১৩:৫৬
রামগঞ্জে বজ্রপাতে বিক্রি করা গরুসহ ২টি গরুর মৃত্যু, খামারির মাথায় হাত

লক্ষ্মীপুরের রামগঞ্জে বজ্রপাতে ২ লাখ ১০ হাজার টাকায় বিক্রি করা একটি গরু সহ মোট দুটি গরুর মৃত্যু হয়েছে। এতে খামারির মাথায় হাত পড়েছে।
|আরো খবর
ঘটনাটি ঘটেছে সোমবার (২৫ মে ২০২৬) গভীর রাতে উপজেলার ৯ নং ভোলাকোট ইউনিয়নের টিউরীগ্রামের মাধাইল্লা বাড়িতে।
জানা গেছে, ওই বাড়ির মো. সোহেল আসন্ন কোরবানি ঈদে বিক্রি করার জন্যে গত দু বছর থেকে চারটি গরু লালন পালন করে আসছিলেন।রোববার নাগমুদ বাজারে একটি গরু ২ লক্ষ ১০ হাজার টাকায় বিক্রি করেন। কিন্তু ক্রেতারা গরুটি না নিয়ে ঈদ পর্যন্ত সোহেলকে লালন পালনের দায়িত্ব দেন। গভীর রাতে বজ্রপাতে সোহেলের বিক্রি করা গরুসহ আরেকটি গরু মারা যায়। এতে সোহেল
হতবিহ্বল হয়ে পড়েন।
সোহেল জানান, আমার চার লাখ টাকার উপরে ক্ষতি হয়ে গেলো, এখন আমি কী করবো?
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রনি দাসের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।








