প্রকাশ : ২১ মে ২০২৬, ১৭:৫৩
ফরিদগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

সারাদেশে যখন শিশু রামিসা হত্যাকাণ্ডে টালমাটাল, ঠিক সে সময়ে ফরিদগঞ্জে দ্বিতীয় শ্রেণীর এক ঘুমন্ত শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ফারুক হোসেন (২৬) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। বুধবার (২১ মে ২০২৬) উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের শালদাহ এলাকায় এ ঘটনা ঘটে।
|আরো খবর
স্থানীয় সূত্রে জানা যায়, দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থী নিজ ঘরে ঘুমিয়ে ছিলো। এ সময় শিশুটির বাবা ব্যবসাপ্রতিষ্ঠানে এবং পরিবারের অন্য সদস্যরা বাড়ির বাইরে ছিলেন। সুযোগ বুঝে অভিযুক্ত ফারুক হোসেন ঘরে প্রবেশ করে শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালায় বলে অভিযোগ ওঠে।
এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে অভিযুক্তকে আটক করে রাখেন। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পরে শিশুটির বাবা বাদী হয়ে অভিযুক্তের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
আটক ফারুক হোসেন উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের শালদাহ গ্রামের নিলাম বাড়ির রফিকুল ইসলামের ছেলে।
স্থানীয় বাসিন্দারা জানান, শিশু ধর্ষণ ও ধর্ষণচেষ্টার মতো অপরাধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা গেলে সমাজে এ ধরনের অপরাধ অনেকাংশে কমে আসবে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, “শিশু নির্যাতনের ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।








