বুধবার, ২০ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২০ মে ২০২৬, ১৯:৫২

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন

বাদল মজুমদার
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালি।

'অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন' এই প্রতিপাদ্যকে ধারণ করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ মে ২০২৬) সকাল দশটায় চাঁদপুর ফায়ার সার্ভিস কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ, বিএফএমএস।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। তিনি বলেন, ফায়ার সার্ভিস স্বল্প সংখ্যক জনবল নিয়ে কাজ করে যাচ্ছে। অগ্নিনির্বাপণে জনসচেতনতা সৃষ্টি করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর সরকারি কলেজের পদার্থবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ আলমগীর হোসেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জ্যোতির্ময় ভৌমিক প্রমুখ। আলোচনা শেষে চাঁদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহড়া অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়