প্রকাশ : ১৬ মে ২০২৬, ১৬:৩৭
প্রধানমন্ত্রী তারেক রহমান আসার আগেই উপস্থিত নেতাকর্মীরা কলেজ মাঠে

আর অল্প কিছুক্ষণের মধ্যেই চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হওয়ার কথা রয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।প্রধানমন্ত্রী আসার আগেই চাঁদপুর সরকারি কলেজের মাঠটি নেতা কর্মীদের উপস্থিতে পরিপূর্ণ হয়ে গেছে । পুরো মাঠ জুড়ে চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা এসে জড়ো হযেছেন। প্রচণ্ড রোদের মধ্যেও প্রধানমন্ত্রীকে দেখার জন্যে তারা অপেক্ষা করতে থাকেন।
|আরো খবর
- ঢাকায় বড়ো বড়ো ফ্লাই ওভার নির্মিত হলেও গ্রামাঞ্চলের প্রকৃত উন্নয়ন হয় নি ---প্রধানমন্ত্রী তারেক রহমান
- মতলব দক্ষিণ থেকে নেতাকর্মীদের নিয়ে প্রধানমন্ত্রীর ঘোষেরহাট খাল খনন কর্মসূচিতে নজরুল ইসলাম বুলবুল
- বাবার স্মারক খোর্দ্দ খালে মাটির ছোঁয়া: শাহরাস্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে দেশব্যাপী খাল খনন বিপ্লবের সূচনা
চাঁদপুর সদরের বিভিন্ন চরাঞ্চল ও বিভিন্ন উপজেলা এবং পার্শ্ববর্তী রায়পুর ও নোয়াখালী থেকে অনেক নেতাকর্মীরা এসে উপস্থিত হন চাঁদপুর সরকারি কলেজ মাঠে। প্রধানমন্ত্রী তারেক রহমান এই কলেজ মাঠেই চাঁদপুর সহ একসাথে ২২ টি জেলার ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন বলে জানা যায়।








