প্রকাশ : ১২ মে ২০২৬, ২২:২৯
রান্নাঘরে ফণা তুলে বসেছিলো প্রাণঘাতী কোবরা, অল্পের জন্যে রক্ষা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সিন্দুরখান ইউনিয়নের জানাউরা গ্রামে রান্নাঘর থেকে বিষধর কোবরা সাপ উদ্ধার করেছে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। মঙ্গলবার (১২ মে ২০২৬) দুপুরে জানাউড়া গ্রামের তারেক আহমেদের বাসায় রান্নাঘর পরিষ্কার করার সময় বাড়ির নারীরা দেখতে পান একটি বিষধর কোবরা সাপ ফণা তুলে বসে আছে।
|আরো খবর
সাপ দেখে আতঙ্কিত হয়ে চিৎকার করতে থাকেন নারীরা। তাদের চিৎকার শুনে তারেক আহমেদ গিয়ে দেখেন সাপটি ফণা তোলে অদ্ভুত শব্দ
করছে। পরে তিনি কুচা দিয়ে সাপটিকে মারার চেষ্টা করলে সাপটি হিংস্র হয়ে তার দিকে তেড়ে আসে। পরে তিনি গণমাধ্যমকর্মী আল আমিনকে বিষয়টি জানান। আল আমিনের মাধ্যমে খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে গিয়ে সাপটিকে নিরাপদে এবং অক্ষত অবস্থায় উদ্ধার করেন। সজল দেব জানান, এটি একটি অত্যন্ত প্রাণঘাতী বিষধর কোবরা সাপ, যা সাধারণত লোকালয়ে খুব কমই দেখা যায়।
দীর্ঘ ২০ মিনিট চেষ্টা করে সাপটিকে উদ্ধার করি। পরবর্তীতে উদ্ধারকৃত কোবরা সাপটি শ্রীমঙ্গল বনবিভাগের রেঞ্জ কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।








