প্রকাশ : ০৮ মে ২০২৬, ২০:১৫
ভ্রাম্যমাণ লাইব্রেরি চাঁদপুর ইউনিটের ১৬৫তম রবীন্দ্রজয়ন্তী উদযাপন

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী উপলক্ষে শুক্রবার (৮ মে ২০২৬) সকালে চাঁদপুর শহরের বড়স্টেশন মোলহেডে ভ্রাম্যমাণ লাইব্রেরি চাঁদপুর ইউনিটের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে রবীন্দ্র সাহিত্য, দর্শন ও সমাজভাবনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ও দর্শন আজও বাঙালির সংস্কৃতি ও চেতনাকে সমৃদ্ধ করছে। তাঁর লেখনী মানবতা, সৌন্দর্য ও অসাম্প্রদায়িকতার বার্তা বহন করে।
অনুষ্ঠান পরিচালনা করেন ভ্রাম্যমাণ লাইব্রেরি চাঁদপুর ইউনিটের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ মো. আরিফুল ইসলাম।
আলোচনা সভার পাশাপাশি আয়োজন করা হয় প্রাণবন্ত সাংস্কৃতিক আড্ডা, রবীন্দ্রসংগীত পরিবেশনা ও কবিতা আবৃত্তির। এতে অংশগ্রহণকারী সাহিত্য ও সংস্কৃতিপ্রেমীরা গান, কবিতা ও স্মৃতিচারণের মাধ্যমে এক মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঠক মো. কামরুল ইসলাম ঢালী, রকি রহমান, প্রান্ত সাহা, রবিউল আলম, বিশ্বজিৎ দেবনাথ, মরিয়ম মাহি, চৈতী শীল, খাদিজা আক্তার, আবু বকর সিদ্দিক, সুস্মিতা দাস, সারাহ্ মাসতুরা, মো. রবিউল হাসান, জাহিদুল ইসলাম, শচীন আচার্যসহ পাঠক ও সাহিত্যানুরাগী লাইব্রেরির পাঠকবৃন্দ।
সূত্র : দৈনিক চাঁদপুর দর্পণ।







