শুক্রবার, ০৮ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৭ মে ২০২৬, ২০:১০

প্রধানমন্ত্রী হাজীগঞ্জ পাইলট উবি মাঠে জনসভায় ভাষণ দেবেন

কামরুজ্জামান টুটুল
প্রধানমন্ত্রী হাজীগঞ্জ পাইলট উবি মাঠে জনসভায় ভাষণ দেবেন

১৬ মে ২০২৬ (শনিবার) দিনব্যাপী কর্মসূচি নিয়ে চাঁদপুরে আসছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দিনভর কর্মসূচিতে কিছুটা পরিবর্তন করে হাজীগঞ্জে জনসভা করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এদিন সকাল আনুমানিক সাড়ে ১০টায় তিনি হাজীগঞ্জের টোরাগড়স্থ হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত জনসভায় ভাষণ দেবেন। সরকারের গোয়েন্দা সংস্থাসহ হাজীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মনির ও সদস্য সচিব এমএ রহিম পাটোয়ারী এ তথ্য নিশ্চিত করেছেন।

হাজীগঞ্জের জনসভা জনসমুদ্রে রূপান্তর হবে বলে মনে করছেন দলটির সর্বস্তরের নেতা-কর্মী।

এদিকে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার শাহরাস্তিতে খাল কাটার উদ্বোধন আর হাজীগঞ্জে জনসভায় ভাষণ দেবেন এমন খবরে নেতা-কমর্মীদের মাঝে বেশ চাঙ্গাভাব দেখা গেছে।

জনসভাকে শান্তিপূর্ণভাবে সফল করতে নেতা-কর্মীদের অনুরোধ জানিয়েছেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য মো. মমিনুল হক।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়