সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ০৯:৩০

একজন অসুস্থ পিতা বাঁচতে চায়

তাপস চন্দ্র সরকার
একজন অসুস্থ পিতা বাঁচতে চায়

'মানুষ মানুষের জন্য'—এই মানবিক আহ্বানকে সামনে রেখে আমরা কি একটু পাশে দাঁড়াতে পারি?

চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার দক্ষিণ নলুয়া সুর বাড়ীর বাসিন্দা, মৃত গোপাল সুরের ছেলে অর্জুন সুর (৫৮) দীর্ঘদিন ধরে গুরুতর কিডনি ও লিভারের সমস্যায় ভুগছেন। বর্তমানে তার দু পায়ে পানি জমে মারাত্মক ক্ষত সৃষ্টি হয়েছে, যা ধীরে ধীরে পচন ধরেছে। তিনি এখন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

অর্জুন সুরের উন্নত চিকিৎসার জন্যে প্রয়োজন বিপুল অর্থ, যা তার পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়। তার দু সন্তানের মধ্যে একজন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী এবং অন্যজন প্রতিবন্ধী—এ অবস্থায় পরিবারটি চরম অসহায়।

এই সংকটময় সময়ে আপনার সামান্য সহায়তাও তাঁর জীবনে নতুন আশার আলো হয়ে উঠতে পারে।

যোগাযোগ: 01898-002520

বিকাশ (পার্সোনাল): 01633-027668

আসুন, আমরা সবাই মিলে একজন অসহায় পিতার পাশে দাঁড়াই। আপনার সহানুভূতি ও সহযোগিতাই হতে পারে তাঁর নতুন জীবনের শুরু।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়