শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ১৭:১৮

শ্রীমঙ্গলে অবৈধ বালুবহনকারী ৬টি ট্রাক জব্দ

মৌলভীবাজার প্রতিনিধি।।
শ্রীমঙ্গলে অবৈধ বালুবহনকারী ৬টি ট্রাক জব্দ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধ বালু বহনকারী ৬টি ট্রাক জব্দ করেছে পুলিশ।

শুক্রবার (২৪ এপ্রিল ২০২৬) ভোররাতে শ্রীমঙ্গল থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে উপজেলার মির্জাপুর ইউনিয়ন থেকে অবৈধ বালু বহনকারী ট্রাকগুলো জব্দ করে। পুলিশের অভিযানের খবর পেয়ে অবৈধ বালু কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ পাওয়া যাচ্ছিল। এর প্রেক্ষিতে বিশেষ অভিযান পরিচালনা করে ট্রাকগুলো আটক করা হয়।

শ্রীমঙ্গল থানা পুলিশের একাধিক সূত্র জানায়, আটক ট্রাকগুলো অবৈধ বালু উত্তোলনের সঙ্গে সম্পৃক্ত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না জানান, অবৈধ বালু কারবারিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়