প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ১৬:০০
রামগঞ্জে সাবেক ছাত্রদল নেতার ঝুলন্ত লাশ উদ্ধার

লক্ষ্মীপুরের রামগঞ্জে শরীফ হোসেন নামের (৩৭) সাবেক এক ছাত্রদল নেতার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে রামগঞ্জ থানা পুলিশ।
জানা গেছে, রামগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডের টামটা গ্রামের রৌশন আলী পাটওয়ারী বাড়ির আবদুল লতিফের ছোট ছেলে শরীফ হোসেন মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) ভোররাতে নিজ রাড়িতে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।এলাকাবাসী জানান, পারিবারিক কলহের কারণে শরীফ আত্মহত্যা করতে পারেন।
তিনি রামগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।
এ ব্যাপারে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, দীর্ঘদিন থেকে শরীফ মানসিক প্রতিবন্ধী ছিলেন। এর আগেও রমজান মাসে শরীফ একবার আত্মহত্যার চেষ্টা চালান। ব্যাপারটা আমরা খতিয়ে দেখছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।








