শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ১৬-২৫ মার্চ নদীতে বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ থাকবে : নৌপরিবহন মন্ত্রণালয়

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২১

বাংলার বীর ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে চাঁদপুরের এডভোকেট আলেয়া বেগম লাকী সম্মানিত

বাংলার বীর ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে চাঁদপুরের এডভোকেট আলেয়া বেগম লাকী সম্মানিত
অনলাইন ডেস্ক

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাফল্যের ১০ বছর অনুষ্ঠানে সামাজিক, সাংস্কৃতিক ও মাদকবিরোধী সংগঠন বাংলার বীর ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে সামাজিক ব্যক্তিত্ব হিসেবে সম্মানিত হয়েছেন চাঁদপুরের এডভোকেট আলেয়া বেগম লাকী।

আজ ২৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ঢাকার কাটাবনে চিংড়ি রেস্টুরেন্টে অনুষ্ঠিতব্য আলোচনা সভা, সম্মাননা অনুষ্ঠান ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল ইউনিভারসিটি বাংলাদেশের উপাচার্য শিক্ষাবিদ প্রফেসর ডঃ আনিসুজ্জামান।

আবৃত্তিকার সৌখিন আজিজের পরিচালনায় আলোচনা সভা, সম্মাননা অনুষ্ঠান ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব (অব:) ড. শেখ মহ: রেজাউল ইসলাম।

সাবেক অধ্যক্ষ ও বাংলার বীর ফাউন্ডেশনের সভাপতি প্রফেসর মোহামুদ গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্মার্ট উদ্যোক্তা ফোরামের প্রেসিডেন্ট কামার হাফজা লিজা, এফ. জেদ, কালেকশনের স্বত্বাধিকারী ও স্মার্ট উদ্যোক্তা ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহফুজা শিউলি, সমাজ উন্নয়ন কর্মী ও চাঁদপুর রোটারি ক্লাবের রোটারিয়ান এডভোকেট আলেয়া বেগম লাকী এবং বাংলার বীর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদ রানা।

সামাজিক, সাংস্কৃতিক ও মাদকবিরোধী সংগঠন বাংলার বীর ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও সম্মাননা অনুষ্ঠানে বক্তারা বলেন, আজকের অনুষ্ঠানে যারা সম্মানিত হয়েছেন, সত্যিকার অর্থেই তাদের সামাজিক দায়বদ্ধতার জন্য দেশ আজ অনেকটা এগিয়ে। তাদের সামাজিক অবদানের জন্য দিন দিন এদেশ হতে দূর হচ্ছে দারিদ্র্যতা, ভিক্ষাবৃত্তি, শিশু ও নারী নির্যাতন।

এরপর সামাজিক, সাংস্কৃতিক ও মাদকবিরোধী সংগঠন বাংলার বীর ফাউন্ডেশন কর্তৃক সম্মানিত অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।

পরিশেষে ইফতার ও দোয়া মাহফিলের মাধ্যমে সম্মাননা অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়