শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ০০:৩২

শাহরাস্তি উপজেলা মুক্তিযোদ্ধা ভবনের অতিরিক্ত সম্পত্তি দখলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ মন্ত্রণালয়ের

শাহরাস্তি উপজেলা মুক্তিযোদ্ধা ভবনের অতিরিক্ত সম্পত্তি দখলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ মন্ত্রণালয়ের
ছবি : প্রতীকী
মো. মঈনুল ইসলাম কাজল

শাহরাস্তি উপজেলা মুক্তিযোদ্ধা ভবনের অতিরিক্ত সম্পত্তি দখলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের উপ-সচিব মুহাম্মদ রকিবুল হাসান স্বাক্ষরিত পত্রের মাধ্যমে এ নির্দেশ দেয়া হয়।

ঘটনার বিবরণে জানা গেছে, তৎকালীন সরকারের আমলে শাহরাস্তি উপজেলা মুক্তিযোদ্ধা ভবন নির্মাণের লক্ষ্যে উপজেলা সদর এলাকার আবুল ফজলের নিকট থেকে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় ৮ শতাংশ সম্পত্তি অধিগ্রহণ করে। সম্পত্তি অধিগ্রহণ শেষে ভবন নির্মাণের সময় অতিরিক্ত সম্পত্তি দখলের দাবি করেন ভূমি মালিক আবুল ফজল । তৎকালীন সময়ে স্থানীয়ভাবে পরিমাপ করে দেখা যায়, মুক্তিযোদ্ধা ভবনের সীমানা প্রাচীর নির্মাণ করার সময় অধিগ্রহণের বাহিরে প্রায় ৩ শতাংশ জমি দখল করা হয়। বিষয়টি সুষ্ঠু সমাধানের লক্ষ্যে মুক্তিযোদ্ধা কমান্ডার শাহজাহান পাটোয়ারী দায়িত্ব নিয়েও ব্যর্থ হন। কোনো প্রকার সমাধানের আশ্বাস না পেয়ে ভূমি মালিক আবুল ফজল বিষয়টি জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টিতে আনতে আবেদন করেন। সর্বশেষ তিনি উক্ত সমস্যা সমাধানের জন্য মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ে অভিযোগ করলে মন্ত্রণালয় এ নির্দেশ দেয়।

১৭ নভেম্বর ২০২৬ উপ-সচিব মুহাম্মদ রকিবুল হাসান স্বাক্ষরিত এক পত্রে জেলা প্রশাসককে এ নির্দেশ দেয়া হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়