বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ২২:১১

ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন চাঁদপুর জেলা শাখার মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার।।
ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন চাঁদপুর জেলা শাখার মতবিনিময় সভা
ছবি ক্যাপশন : ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) চাঁদপুর জেলা শাখার আয়োজনে নতুন আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) চাঁদপুর জেলা শাখার নতুন আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর ২০২৬) সন্ধ্যায় চাঁদপুর-ফরিদগঞ্জ বাইপাস সড়কসংলগ্ন সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

সংগঠনের সাবেক সভাপতি হাবিবুর রহমান বাচ্চুর সভাপতিত্বে এবং সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ আলী হোসেন বেপারীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি আবদুল কাদির গাজী, সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান খান, সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন ভূঁইয়া, সাবেক যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম বেপারী, সাবেক সাংগঠনিক সম্পাদক শুক্কুর মুন্সি, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আলী হোসেন, সাবেক প্রচার সম্পাদক আনোয়ার হোসেন মিজি, সাবেক দপ্তর সম্পাদক মমিনুল হক তালুকদার, সাবেক সাংগঠনিক সম্পাদক কাউছার বেপারী এবং সাবেক প্রচার সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু।

বক্তারা বলেন, ইমারত নির্মাণ শ্রমিকরা দেশের উন্নয়ন ও অবকাঠামো নির্মাণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। অথচ এ পেশার শ্রমিকদের নানা সমস্যা, অধিকার ও সুযোগ-সুবিধা নিয়ে কাজ করার যথেষ্ট অবকাশ রয়েছে। সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ সময় তারা যোগ্য ও দায়িত্বশীল নেতৃত্বের মাধ্যমে দ্রুত নতুন আহ্বায়ক কমিটি গঠন করে সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার ওপর জোর দেন।

এ সময় সংগঠনের সদস্য নবীর হোসেন মনাসহ সাবেক ও বর্তমান বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়