মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ১৮:৫৪

চাঁদপুরে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘লোকা’র আত্মপ্রকাশ

সভাপতি পলাশ, সম্পাদক সিয়াম

স্টাফ রিপোর্টার।।
চাঁদপুরে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘লোকা’র আত্মপ্রকাশ

বাংলার লোকসংস্কৃতির চর্চা, বিকাশ ও সংরক্ষণের প্রত্যয়ে চাঁদপুরে ‘লোকা’ নামের একটি নতুন সাংস্কৃতিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। ‘বাংলার লোকসংস্কৃতি চর্চায়’ প্রতিপাদ্যকে সামনে রেখে গঠিত ২৩ সদস্যবিশিষ্ট এই পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটিতে শরীফ উদ্দিন পলাশ সভাপতি এবং সিয়াম খান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—সহ-সভাপতি প্রফেসর আলমগীর হোসেন বাহার ও মো. লিটন গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক স্বাধীন দত্ত ও মাকসুদা ইসলাম হ্যাপি, কোষাধ্যক্ষ পিপল চন্দ্র দাস, সাংগঠনিক সম্পাদক হৃদয় চন্দ্র কর্মকার, সহ-সাংগঠনিক সম্পাদক মরিয়ম মাহি, দপ্তর সম্পাদক আফসানা পাটোয়ারী, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী আজিজুল হাকিম নাহিন, প্রশিক্ষণ ও কর্মশালা বিষয়ক সম্পাদক অপর্ণা দে এবং অনুষ্ঠান বিষয়ক সম্পাদক সুমাইয়া সূচনা। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন দিপা সাহা, ঐশি দাস, হৃদিকা বিশ্বাস রিয়া, মৃত্তিকা বিশ্বাস রাধিকা, মিতু ধর, নিপা সাহা স্নিগ্ধা, তৃণা বণিক, প্রিয়ন্তী রক্ষিত, বিকাশ দে ও আইরিন বৃষ্টি। সংগঠনটির প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাঈনুদ্দিন লিটন ভূঁইয়া।

সংগঠনটির উদ্যোক্তারা জানান, বাংলার সমৃদ্ধ লোকসংস্কৃতির ঐতিহ্য ধারণ ও লালন করা, নতুন প্রজন্মের মধ্যে লোকজ সংস্কৃতির প্রতি আগ্রহ সৃষ্টি, এর বিকাশ ও সংরক্ষণ এবং বিভিন্ন লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করাই ‘লোকা’র মূল লক্ষ্য। পাশাপাশি দেশীয় সংস্কৃতির নানা উপাদানের চর্চা ও প্রসারে সংগঠনটি নিয়মিত কার্যক্রম পরিচালনা করবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়