মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ১৫:২১

মতলব প্রতিনিধি হিসেবে দৈনিক বাংলায় নিয়োগ পেলেন বিমল দেবনাথ

মতলব উত্তর ব্যুরো।।
মতলব প্রতিনিধি হিসেবে দৈনিক বাংলায় নিয়োগ পেলেন বিমল দেবনাথ

জাতীয় দৈনিক ‘দৈনিক বাংলা’র মতলব উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক বিমল দেবনাথ। বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) পত্রিকাটির প্রধান কার্যালয়ের মানবসম্পদ বিভাগ থেকে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে নিয়োগপত্র, পরিচয়পত্র (আইডি কার্ড) ও দাপ্তরিক সরঞ্জাম তুলে দেওয়া হয়। নিয়োগপত্র গ্রহণের পর তিনি দৈনিক বাংলার সম্পাদকসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিমল দেবনাথের আগেও মূলধারার জাতীয় দৈনিক বাংলাবাজার ও দৈনিক মানবকণ্ঠ পত্রিকায় মতলব উপজেলা প্রতিনিধি হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি বর্তমানে অনলাইন নিউজ পোর্টাল অগ্রদূত নেট ও বার্তাবাজার-এ নিজস্ব প্রতিবেদক হিসেবে কর্মরত আছেন।

নিয়োগ পাওয়ার পর প্রতিক্রিয়ায় বিমল দেবনাথ বলেন, "সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার সার্বিক উন্নয়ন, সম্ভাবনা এবং সমস্যাগুলো তুলে ধরতে আমি সচেষ্ট থাকবো। পেশাগত এ দায়িত্ব পালনে চাঁদপুর জেলার সকল সহকর্মী সাংবাদিক ও শুভানুধ্যায়ীদের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।"

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়