রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ১৯:৪৩

চাঁদপুর সরকারি কলেজের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

জ্ঞান ও মেধাকে মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে

----শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

স্টাফ রিপোর্টার।।
জ্ঞান ও মেধাকে মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে

চাঁদপুর সরকারি কলেজের এইচএসসি পরীক্ষা ২০২৬-এ জিপিএ-৫ প্রাপ্ত ৩৯জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে। রোববার (১৫ নভেম্বর ২০২৬) সকালে কলেজ মাঠে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।

তিনি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার্থীরাই আগামীদিনের দেশ ও জাতির ভবিষ্যৎ। আজ যারা জিপিএ-৫ অর্জন করেছ, এটি তোমাদের পরিশ্রম, অধ্যবসায় ও মেধার স্বীকৃতি। তবে এ সাফল্যই জীবনের শেষ অর্জন নয়, বরং সামনে এগিয়ে যাওয়ার একটি নতুন ধাপ। উচ্চশিক্ষা গ্রহণের পাশাপাশি নিজেদের সৎ, যোগ্য, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি বলেন, শুধু ভালো ফলাফল অর্জন করলেই চলবে না, শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেমের চর্চা করতে হবে। জ্ঞান ও মেধাকে দেশের মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেদের যোগ্য করে গড়ে তুলতে প্রযুক্তিগত জ্ঞান, আধুনিক শিক্ষা ও সৃজনশীল চিন্তার বিকাশ ঘটাতে হবে।

তিনি আরও বলেন, চাঁদপুর সরকারি কলেজ এ অঞ্চলের উচ্চশিক্ষার একটি গুরুত্বপূর্ণ বিদ্যাপীঠ। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশ ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দেবে—এটাই আমাদের প্রত্যাশা। শিক্ষার্থীদের সাফল্যের পেছনে শিক্ষক ও অভিভাবকদের অবদান রয়েছে। তাই শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল এবং অভিভাবকদের প্রতি কৃতজ্ঞ থাকতে হবে। শিক্ষার্থীদের শিক্ষাজীবনের প্রতিটি ধাপে এগিয়ে যেতে প্রয়োজনীয় সহযোগিতায় সবাইকে পাশে থাকার আহ্বান জানান তিনি।

চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ. কে. এম. আবদুল মাননানের সভাপতিত্বে এবং কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর আলমগীর হোসেন বাহার ও রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল কুদ্দুস সানীর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর হাবিবুর রহমান, এইচএসসি পরীক্ষা ২০২৬-এ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী জাহিদুল ইসলাম নিহাল ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সামিরা মেহনাজ নুসরাত।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, চাঁদপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমান হোসেন গাজী, বর্তমান আহ্বায়ক ইসমাইল হোসেন পাটওয়ারী, সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মাহবুবুর রহমান ও গীতা থেকে পাঠ করেন অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র অঙ্কন মজুমদার।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়