প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৬, ১০:৫৪
মতলবের আচলছিলা উচ্চ বিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

মতলব দক্ষিণ উপজেলার আচলছিলা উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর ২০২৬) সকালে বিদ্যালয় মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা এবং প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি তোফায়েল আহমেদ সরকারের সভাপতিত্বে এবং সহকারী প্রধান শিক্ষক আবুল হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের দাতা সদস্য ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ছাবের সিদ্দিকী।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী ডা. সুফি আহম্মেদ। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাসুদ মিয়া মজুমদার।
এছাড়াও বক্তব্য রাখেন সিনিয়র সহকারী শিক্ষক মাসুদ আলম, সপ্তম শ্রেণির শিক্ষার্থী মোহন মিয়াজী এবং অষ্টম শ্রেণির শিক্ষার্থীর পক্ষে সুমাইয়া আক্তার ও জিদনী আক্তার। বক্তারা শিক্ষার্থীদের সামনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য ও পটভূমি তুলে ধরেন।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কাজ শুরু হয়। তেলাওয়াত করে সপ্তম শ্রেণির শিক্ষার্থী মাহি আক্তার। আলোচনা সভাশেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।







