রবিবার, ০১ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬, ১৬:৪৯

চট্টগ্রাম থেকে আনা ১৩ টন রডের ট্রাকে অভিনব কায়দায় ইয়াবা পাচার, গ্রেপ্তার ২

স্টাফ রিপোর্টার।।
চট্টগ্রাম থেকে আনা ১৩ টন রডের ট্রাকে অভিনব কায়দায় ইয়াবা পাচার, গ্রেপ্তার ২

চাঁদপুরে রডবোঝাই একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৩ হাজার ৯২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে সদর মডেল থানা পুলিশ। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত ৫ টন ধারণক্ষমতার একটি ট্রাক ও ১৩ টন রডসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। জব্দকৃত ট্রাক ও রডসহ পুরো মালামালের আনুমানিক বাজারমূল্য অন্তত ৪৮ লাখ টাকা।

রোববার (১ নভেম্বর ২০২৬) ভোর ৫টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর পৌর ১৩ নম্বর ওয়ার্ডের ওয়ারলেস বাজার মোড়ের স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনের সড়কে এই অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবীরের সার্বিক তত্ত্বাবধানে এবং চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজ আহম্মদের নেতৃত্বে এসআই আবুল কালাম গাজী, এএসআই নয়ন মিয়া ও এএসআই কামরুল ইসলামের একটি চৌকস দল এ সফল অভিযান চালায়।

গ্রেপ্তারকৃতরা হলেন—ভোলা জেলার দৌলতখান থানার চরসফি গ্রামের মৃত আব্দুল মালেক মিয়ার ছেলে মো. জামাল হোসেন (৪২) এবং একই থানার দলিঘাট গ্রামের বজলুর রহমানের ছেলে মো. নিজাম উদ্দিন (৩০)। অভিযুক্ত দুজনই বর্তমানে চট্টগ্রামের সদরঘাট থানার মাদারবাড়ী ও মাঝিরঘাট এলাকায় বসবাস করছিলেন।

পুলিশ জানায়, আসামিরা রড বহনের আড়ালে দীর্ঘদিন ধরে চট্টগ্রাম থেকে বিভিন্ন স্থানে ইয়াবার বড় বড় চালান পাচার করে আসছে। এই অভিযানে ইয়াবার পাশাপাশি আনুমানিক ৩৫ লাখ টাকা মূল্যের হলুদ রঙের ট্রাক এবং ট্রাকে থাকা প্রায় ১৩ লাখ টাকা মূল্যের ১৩ টন রড জব্দ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁদপুর জেলা পুলিশের মিডিয়া সেল জানিয়েছে, গ্রেপ্তারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়