প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬, ১৬:৫৭
আমরা আপনাদের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো'
হাজীগঞ্জে ২৯টি পূজামণ্ডপে সংসদ সদস্য মমিনুল হকের আর্থিক অনুদান প্রদান

“আমরা আপনাদের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো। অসাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ ও সার্বিক সহযোগিতায় এবারের শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে বিএনপির নেতাকর্মীরা সার্বিক সহযোগিতায় মাঠে থাকবে।”
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হাজীগঞ্জে পূজা উদযাপন পরিষদ ও বিভিন্ন পূজা মণ্ডপ কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় এবং অনুদান প্রদানকালে এসব কথা বলেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য মো. মমিনুল হক।
শুক্রবার (১০ অক্টোবর ২০২৬) সকালে সোনাইমুড়িতে এমপির নিজস্ব কার্যালয়ে উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদ এবং উপজেলার ২৯টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের উপস্থিতিতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভাশেষে তিনি প্রতিটি পূজামণ্ডপ কমিটির হাতে অনুদানের নগদ অর্থ তুলে দেন।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সমীর লাল দত্তের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রোটা. রুহিদাস বণিক, পৌর পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ডা. নরেশ রায়, সাধারণ সম্পাদক শ্যামল সাহা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি সঞ্জয় কর্মকার, সহ-সভাপতি বিশ্বজিৎ সাহা বিশু, অর্পণ সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক প্রাণ কৃষ্ণ সাহা মনা, সুখেন্দু নারায়ণ রায় চৌধুরী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য সচিব অ্যাডভোকেট সুমন দেবনাথ রাজু, দপ্তর সম্পাদক সুজন দাস প্রমুখ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব এম এ রহিম পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক ও পৌর মেয়র প্রার্থী মোহাম্মদ হাসান মিয়াজী এবং পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সরোয়ার হোসেন ভুলু মুন্সীসহ স্থানীয় নেতৃবৃন্দ।








