বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬, ২২:৩৭

চাঁদপুর পৌর ৭নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রহিম গাজীকে বহিষ্কার

অনলাইন ডেস্ক
চাঁদপুর পৌর ৭নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রহিম গাজীকে বহিষ্কার
মাদকসহ আটক রহিম গাজী

চাঁদপুর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম গাজীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (৭ অক্টোবর ২০২৬) তারিখে পৌর বিএনপির সভাপতি মো. আক্তার হোসেন মাঝি ও সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশীদের স্বাক্ষরে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। রহিম গাজীকে দেয়া এ সংক্রান্ত চিঠির মাধ্যমে জানা গেছে, তাকে গত ১৬/১০/২০২৫ তারিখেও দলীয় গঠনতন্ত্র বহির্ভূত কার্যকলাপ এবং দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় তাকে শোকজ করা হয়। বর্তমানেও তার দ্বারা দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

উল্লেখ্য, আব্দুর রহিম গাজীকে বুধবার (৭ অক্টোবর ২০২৬) চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, থানা পুলিশ এবং কোস্ট গার্ড যৌথ অভিযান পরিচালনা করে আড়াই হাজার পিস ইয়াবা এবং নগদ ৭০ হাজার টাকাসহ আটক করে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়