শনিবার, ০৩ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬, ২২:০৮

৫নং ঘাটে মাদকবিরোধী মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ

ক্রীড়া প্রতিবেদক
৫নং ঘাটে মাদকবিরোধী মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ

মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তুলতে চাঁদপুর পৌরসভার ৫নং ঘাটে অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী ঘরোয়া মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল।

শুক্রবার (২ অক্টোবর ২০২৬) বিকেলে ৫নং ঘাট যুব সমাজের উদ্যোগে আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল খেলাশেষে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর সদর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ মুহাম্মদ সুমন। তিনি তাঁর বক্তব্যে বলেন, যুব সমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সুন্দর পরিবেশে সম্পৃক্ত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো. সেলিম গাজী, পালবাজারের ব্যবসায়ী মাসুদ রানা (নিশান), ৬নং ওয়ার্ড যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাসেল চোকদার এবং সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান (মিরাজ)।

ফাইনাল খেলায় সততা স্পোর্টিং ক্লাব ও আবাহনী স্পোর্টিং ক্লাব মুখোমুখি হয়। খেলায় সততা স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন এবং আবহাওয়ানী স্পোর্টিং ক্লাব রানার্সআপ হয়।

খেলাশেষে চ্যাম্পিয়ন দল সততা স্পোর্টিং ক্লাবকে ট্রফি ও নগদ ১০ হাজার টাকা এবং রানার্সআপ দল আবহাওয়ানী স্পোর্টিং ক্লাবকে ট্রফি ও নগদ ৫ হাজার টাকা পুরস্কার তুলে দেন অতিথিরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়